শিগগিরই মাদকের বিরুদ্ধে অভিযান চালাব : নারায়ণগঞ্জের এসপি

ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকরা পুলিশ সুপারকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কুতুবপুরে অভিযানের বিষয় জানতে চাইলে তিনি বলেন, পুরো জেলাজুড়ে আমাদের মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
সাংবাদিকদের সাথে কথা বলছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী
সাংবাদিকদের সাথে কথা বলছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় বসতবাড়িতে হামলা, নিশি নামের এক নারীকে শ্লীলতাহানি ও একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহতর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সী।

এ সময় তিনি ফতুল্লা থানা পুলিশকে অভিযুক্ত শাহজাহান ও আলী আরশাদ বাহিনীকে দ্রুত গ্রেফতার ও আইনে আনতায় আনার নির্দেশ প্রদান করেন।

ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকরা পুলিশ সুপারকে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে কুতুবপুরে অভিযানের বিষয় জানতে চাইলে তিনি বলেন, পুরো জেলাজুড়ে আমাদের মাদক-সন্ত্রাস-চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আমরা কুতুবপুরেও অতি শিগগিরই মাদক-সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। সাংবাদিকদের মাধ্যমে আমি তাদের জানিয়ে দিতে চাই- এখনো সময় আছে, এসব ছেড়ে ভালো পথে আসুন, না হয় আপনাদের পরিণতি অনেক খারাপ হবে।

ঘটনাস্থলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মো: শামীম আহমেদ, ফতুল্লা বাটার থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলম ও তদন্ত আনোয়ার হোসেনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।