গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় আলী হোসেন।

রাশিদুল ইসলাম বোরহান, গাংনী (মেহেরপুর)

Location :

Gangni
বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু |প্রতীকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে আলী হোসেন নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন পুরাতন মটমুড়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ইউনুস আলীর ছেলে। সে বাওট সোলাইমানীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পুরাতন মটমুড়া গ্রামের একটি মাঠে কয়েকজন বন্ধু মিলে ফুটবল খেলছিল আলী হোসেন। এ সময় গুড়িগুড়ি বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় আলী হোসেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।