সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক

ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নয় নেতকর্মীকে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক করা হয়েছে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক করা হয়েছে |নয়া দিগন্ত

ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে সাভারের কলমার ঢাল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ফাহিম খান, তানভীর হোসেন, আলিফ, নাঈম, তাছিন, নাজমুল বেপারী, রাব্বি, শান্ত ও ইয়াসিন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাভার ইউনিয়নের কলামার ঢালে বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন ঝটিকা মিছিল করেছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল আলম নয়া দিগন্তকে বলেন, আটক নয়জনের মধ্যে শিশুও রয়েছে। আমরা জন্ম নিবন্ধনের কাগজ-পত্রের মাধ্যমে যাছাই-বাছাই করছি।