চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে ৩ নারী আহত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে তিন নারী আহত হয়েছেন, আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সেন্টু মিয়ার একটি হালের বলদ মারা গেছে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় বজ্রপাতে তিন নারী আহত হয়েছেন, আহতদের মাঝে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সেন্টু মিয়ার একটি হালের বলদ মারা গেছে।

রোবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার বাড়িতে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহতরা হলেন, দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) ও শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)। আহতদের মধ্যে মহিমার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোরবার সন্ধ্যায় শ্যামপুর গ্রামের সেন্টু মিয়ার বাড়ির ছাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সেন্টু মিয়ার গোয়ালে থাকা একটি হালের বলদ মারা যায়। এ ঘটনায় পাশের বাড়ির উঠোনে থাকা মহিমা খাতুন, আফসানা বেগম ও রাবিয়া খাতুন আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হলে আহত মহিমার অবস্থা অবনতি হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গরুর মালিক সেন্টু মিয়া জানান, সন্ধ্যায় আমার বাড়ির ছাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আমার একটি গরু ও আমার পাশের বাড়ির তিন নারী আহত হয়।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত ) হিমেল রানা জানান, আমি ঘটনাটি শুনেছি।