চকরিয়ায় বালু ভর্তি ডাম্পট্রাকের নিচে চাপা পড়ে শিক্ষার্থী নিহত

কাহারিয়াঘোনা এলাকায় টমটমগাড়িতে করে মাদরাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু ভর্তি একটি ডাম্পট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Location :

Chakaria
নিহত তানহা মনি
নিহত তানহা মনি |নয়া দিগন্ত

চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় বালু ভর্তি ডাম্পট্রাকের নিচে চাপা পড়ে তানহা মনি (১২) নামে এক স্কুলছাত্রী নিহত হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনে এ ঘটনা ঘটে।

তানহা চকরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চিরিংগা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি মৌলানা জাফর আলম হামিদির মেঝে মেয়ে এবং মগবাজার মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়রা জানায়, চকরিয়া পৌর এলাকার কাহারিয়াঘোনা এলাকায় সকালে টমটমগাড়িতে করে মাদরাসায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালু ভর্তি একটি ডাম্পট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মৌলানা জাফর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।