প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন ফেনী পিটিআই’র কম্পিউটার অপারেটর মো: ফরিদুল ইসলাম।
গত ৪ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও বিভাগীয় সহকারী পরিচালক ফাতেমা মেহের ইয়াসমিনের যৌথ স্বাক্ষরিত আদেশে তাকে এ স্বীকৃতি দেয়া হয়।
ফরিদুল ইসলাম ২০১৩ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। কর্মক্ষেত্রে তিনি ‘Administration for Service to People’ নীতিকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
১৯৮৭ সালের ১ মার্চ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজুল ইসলাম (অবসরপ্রাপ্ত মাদরাসা কর্মকর্তা) এবং মাতা ফাতেমা বেগম একজন গৃহিণী।
ব্যক্তিগত জীবনে ফরিদুল ইসলামের স্ত্রী মোসা: কামরুননাহার (মুক্তা) এ বছর কুমিল্লার চৌদ্দগ্রামে ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক (মহিলা)’ নির্বাচিত হয়েছেন। তিনি পদুয়া (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তাদের এক ছেলে আদিল ফারহান বিন ফরিদ দ্বিতীয় শ্রেণিতে এবং মেয়ে ফাবিহা আকসা বিনতে ফরিদ প্রাক-প্রাথমিক শ্রেণিতে অধ্যয়নরত।
সততার স্বীকৃতি পাওয়ায় ফরিদুল ইসলাম মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আরো নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।



