জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ

জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ |নয়া দিগন্ত

জ্বালানি তেল ও বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধির প্রতিবাদ, বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ। সমাবেশ পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মু: মাহবুবুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরো বেড়ে যাবে, যার সবচেয়ে বড় প্রভাব পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।

তিনি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

তিনি আরো বলেন, জনস্বার্থবিরোধী এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।