হিলি ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাল ভারতীয় কাস্টমস

সীমান্তে দায়ীত্বরত বাহিনীগুলোর মধ্যে সৌহার্দ্য-সম্প্রতি-ভ্রাতত্ববোধ যেন বজায় থাকে সে লক্ষে দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বাহিনীগুলোর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘ দিন ধরে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Location :

Dinajpur
মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় কাস্টমস
মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ভারতীয় কাস্টমস |নয়া দিগন্ত

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে বাংলাদেশের হিলি কাস্টমস ও হিলি ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় কাস্টমস।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুণ্যরেখায় ভারতের হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার বাংলাদেশের হিলি কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানের হাতে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

একইসময়ে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়ার হাতে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

সীমান্তে দায়ীত্বরত বাহিনীগুলোর মধ্যে সৌহার্দ্য-সম্প্রতি-ভ্রাতত্ববোধ যেন বজায় থাকে সে লক্ষে দু’দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে বাহিনীগুলোর পক্ষ থেকে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর রেওয়াজ হিলি সীমান্তে দীর্ঘ দিন ধরে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, ‘ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ ভারতের হিলি কাস্টমস কর্তৃপক্ষ আমাদেরকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আজকে তারা যেমন আমাদের শুভেচ্ছা জানিয়েছে তেমনি আমরাও আমাদের দেশের বিভিন্ন জাতীয় দিবসে তাদেরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি।’