সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু: শনাক্ত আরো ৮

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু দেখলো সিলেট। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ৮ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু: শনাক্ত আরো ৮
সিলেটে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ মৃত্যু: শনাক্ত আরো ৮ |নয়া দিগন্ত

ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু দেখলো সিলেট। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন করে ৮ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৮ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী কৃষ্ণ দাস (৪৫) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাসিন্দা। চলতি মৌসুমে এর আগে সিলেট বিভাগে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নতুন শনাক্ত ৮ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩ এবং লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।

১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ২৩৮ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৪৬, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ১০৮ ও মৌলভীবাজারে ২৪ জন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ৮ জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের হাসপাতালগুলোতে ১০, হবিগঞ্জে ৮, সুনামগঞ্জে ৩ এবং মৌলভীবাজারে ৩ জন ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২ আগস্ট সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফিয়া খানম (৫৪) নামের ডেঙ্গু আক্রান্ত এক নারী। এটি ছিল এই মৌসুমে সিলেট বিভাগে ডেঙ্গুতে ১ম মৃত্যু।

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।