হাটহাজারীতে আড়াই কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার

উপজেলা প্রশাসনকর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে পশ্চিম ধলই মৌজার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমিতে নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

Location :

Chattogram
ভ্রাম্যমাণ আদালত
ভ্রাম্যমাণ আদালত |নয়া দিগন্ত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি জায়গায় নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ২০ শতক জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে এ সরকারি সম্পত্তি উদ্ধার করেন।

হাটহাজারী উপজেলা প্রশাসনকর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে পশ্চিম ধলই মৌজার সড়ক ও জনপথ বিভাগের মালিকানাধীন জমিতে নির্মিত অনুমোদনহীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

এ ব্যাপারে তিনি জানান, উচ্ছেদ অভিযানের মাধ্যমে আনুমানিক আড়াই কোটি টাকা বাজারমূল্যের সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সড়ক ও জনপথ অধিদফতর এবং হাটহাজারী মডেল থানাকে নির্দেশনা প্রদান করা হয়।