মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন করে ব্যাংককে ঘিরে ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহালের দাবি জানিয়েছে। বক্তারা গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংক খাতের লুটপাটের অর্থ উদ্ধার এবং দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসির ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে মুন্সীগঞ্জ ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কোটি কোটি গ্রাহকের আমানতের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ বা অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নেয়া হলে সাধারণ গ্রাহকরা তা মেনে নেবে না। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, বিগত সরকারের আমলে ব্যাংক খাত থেকে লুটপাট হওয়া অর্থ উদ্ধার করে দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।

একইসাথে ইসলামী ব্যাংককে ঘিরে যে কোনো ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান তারা।

মুন্সীগঞ্জ জেলা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক মো: নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: আব্দুল মুবিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্য মো: মহসিন মুন্সী ও মো: মজনু দেওয়ান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোখলেছুর রহমান।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।