পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ

‘বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
অসুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে
অসুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসুস্থ ও অসহায় মানুষের মাঝে সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে মোট ১১ জন অসহায় ও অসুস্থ মানুষের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো: মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান চৌধুরীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি এমপি মোস্তাফিজুর রহমান তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এবং অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তির হাতে অনুদানের চেক তুলে দেন।

পরে উপজেলায় সার সঙ্কট মোকাবেলায় বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সাথে মতবিনিময় করেন এমপি মোস্তাফিজুর রহমান। এছাড়াও তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।

অপরদিকে, পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে যুক্ত হলো আধুনিক সেল কাউন্টার মেশিন। রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ মেশিনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: আতিকুর রহমান।