ধামরাইয়ে ব্যাটারি কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ছাড়াই বেলিশ্বর এলাকায় ব্যাটারি উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল প্রতিষ্ঠানটি।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai
ব্যাটারি কোম্পানিকে জরিমানা
ব্যাটারি কোম্পানিকে জরিমানা |নয়া দিগন্ত

ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি (বিডি) কোম্পানি লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৬ জুন) উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন।

অভিযানের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে পরিবেশের ছাড়পত্র ছাড়াই বেলিশ্বর এলাকায় ব্যাটারি উৎপাদন ও সংরক্ষণ করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে দ্রুত সময়ের মধ্যে পরিবেশের ছাড়পত্র নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

ইউএনও মো: আল মামুন জানান, পরিবেশ দূষণ রোধ ও নিয়মনীতি নিশ্চিত করতে উপজেলার সব ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।