নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি ভারপ্রাপ্ত ভিসি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিনগুলো একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে স্মৃতিময় সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে হবে।

Location :

Noakhali
নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। |ছবি সংগৃহিত

নোয়াখালী অফিস

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের দ্বিতীয় তলায় শিক্ষা প্রশাসন বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি ভারপ্রাপ্ত ভিসি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিনগুলো একজন শিক্ষার্থীর জীবনে সবচেয়ে স্মৃতিময় সময়। এ সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করতে হবে।

তিনি বলেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী পিতা-মাতার তত্ত্বাবধানে থাকলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর নিজেরাই নিজেদের অভিভাবকের দায়িত্ব পালন করতে হয়। তাই সবাইকে শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে পরিচালিত হতে হবে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানবিক মূল্যবোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন একজন আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই শিক্ষা লাভের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে।

শিক্ষা প্রশাসন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভাগের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।