দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে ছাত্রসমাজের মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে ছাত্রসমাজের মানববন্ধন
দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে গফরগাঁওয়ে ছাত্রসমাজের মানববন্ধন |নয়া দিগন্ত

দেশব্যাপী ধর্ষণ, সন্ত্রাস ও হত্যার প্রতিবাদে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

রোববার (৭ জুন) বেলা ১২টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র সমাজ গফরগাঁওয়ের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে হামিদ, সোয়াদ, সাহান, প্লাবন, সিয়াম, আরমান ও ফুয়াদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ধর্ষণ, সন্ত্রাস ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।