দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি

সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
ডেঙ্গু সচেতনতায় র‌্যালি
ডেঙ্গু সচেতনতায় র‌্যালি |ফাইল ছবি

দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে গোপালগঞ্জে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফ উজ জামান, পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল এবং সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) অনিরুদ্ধ দেব রায়।

এ সময় রেড ক্রিসেন্টের সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, স্কাউটস, নার্স, পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।