ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে নগর ভবনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায়
সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ড. লোকমান হাকিম, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী, বরিশাল জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডা: মঞ্জুর ই ইলাহী, বিসিসি প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশারসহ বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে সিটি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে নগরীতে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।



