ঝালকাঠিতে ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। নদী তাদের ঘরবাড়ি, কৃষি জমি সবকিছু কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এ ভাঙন আরো তীব্র আকার ধারণ করে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরো শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

রোববার (৭ জুন) সকাল ১০টায় নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাসদের বরিশাল জেলা সমন্বয়ক ডা: মনিষা চক্রবর্তী, দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো: রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বাসদ বরিশাল জেলার দফতর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান, স্থানীয় ভুক্তভোগী রহিমা বেগম, রানী বেগম, হৃদয় ও হেনারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। নদী তাদের ঘরবাড়ি, কৃষি জমি সবকিছু কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এ ভাঙন আরো তীব্র আকার ধারণ করে। দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরো শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

মানববন্ধন শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী পুরুষ মানববন্ধন ও মিছিলে অংশ নেন।