দর্শনায় মাদক কারবার ও চুরির দায়ে ৭ জনের কারাদণ্ড

আটক ব্যক্তিদেরকে মামলা দিয়ে বিচারিক আদালতে হাজির করা হলে, বিজ্ঞ বিচারক চুরির মামলায় রফিকুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া মাদক মামলায় জোবায়ের হোসেন, রাশিদা খাতুন ও হাবিবুর হাকিমকে এক বছর করে এবং রহিম, শাহিন মিয়া ও সিজার ইসলামকে দুই মাস করে কারাদণ্ড দেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Chuadanga
দর্শনা থানায় গ্রেফতার সাত আসামি
দর্শনা থানায় গ্রেফতার সাত আসামি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে মাদক কারবার ও চুরির ঘটনায় সাত জনকে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২২ জুলাই) আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।

পুলিশ জানায়, আকন্দবাড়ীয়া ফার্মপাড়া এলাকা থেকে মাদকসহ রাশিদা খাতুন (৫৯) ও তার ছেলে সিজার ইসলামকে (২৬) এবং আনোয়ারপুর হঠাৎপাড়া এলাকা থেকে টেলিভিশন চুরির সময় স্থানীয়রা রফিকুল ইসলামকে (২৬) পুলিশে সোপর্দ করে।

এছাড়া, শান্তিপাড়া আবাসন এলাকা থেকে ইয়াবাসহ জোবায়ের হোসেন (৩৪), হাবিবুর হাকিম বিপ্লব (৩১), মো: রহিম (২২) ও মো: শাহিন মিয়াকে (৫১) আটক করা হয়।