১ অক্টোবর তারেক রহমানকে অভ্যর্থনা জানাবে ফেনীবাসী, প্রস্তুতি সভা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মুছাপুর ক্লোজার নির্মাণসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে জানানো হবে। আশা করা হচ্ছে, তিনি এসব দাবি শুনবেন এবং পর্যায়ক্রমে পূরণ করবেন।

ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বক্তব্য দিচ্ছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১ অক্টোবর ফেনী সফর উপলক্ষে ব্যাপক জনসমাগম করে তাঁকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিচ্ছে ফেনী জেলা বিএনপি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে শহরের মিড টাউন রেস্টুরেন্টে আয়োজিত প্রস্তুতি সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে ব্যাপক জনসমাগম করে তাকে অভ্যর্থনা জানানো হবে।

তিনি আরো বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মুছাপুর ক্লোজার নির্মাণসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে জানানো হবে। আশা করা হচ্ছে, তিনি এসব দাবি শুনবেন এবং পর্যায়ক্রমে পূরণ করবেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন বলেন, ফেনীতে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা ছিল বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি। বিগত সংসদ নির্বাচনের আগে দলের চেয়ারম্যান তারেক রহমানও এ প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জনগণের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন। আশা করি, প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পূরণ করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ। সেই দাবি বাস্তবায়ন করতেই প্রধানমন্ত্রী ১ অক্টোবর ফেনী সফরে আসছেন। এ সফরে ফেনীবাসীর জন্য আরো কিছু সুখবর প্রধানমন্ত্রী দিয়ে যাবেন বলে আশা করেন তিনি।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেত্রী রেহানা আক্তার রানু বলেন, পর্যায়ক্রমে ফেনীবাসীর সব দাবি পূরণ করবেন তারেক রহমান। অতীতেও বিএনপি ক্ষমতায় থাকাকালে ফেনীর উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, ফেনীতে ইদানীং কিশোর গ্যাংয়ের অত্যাচার বেড়ে গেছে। এদের সামাজিকভাবে দমন করতে হবে।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক বেলাল আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী প্রমুখ।