এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭৩

প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭৩
এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৭৩ |ফাইল ছবি

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোট ৭৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

অভিযানকালে ৩৫ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল ও দুই হাজার ৪৭০ পিস ভারতীয় চকলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের ও ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।