দাউদকান্দিতে মহাসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর পেন্নাই এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Location :

Daudkandi
দাউদকান্দিতে অজ্ঞাত লাশ
দাউদকান্দিতে অজ্ঞাত লাশ |নয়া দিগন্ত

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর পেন্নাই এলাকা থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি গৌরীপুর পেন্নাই এলাকায় আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃদ্ধের পরনে ছিল পাঞ্জাবি ও লুঙ্গি।

এদিকে লাশের সন্ধান পেতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেমদাস রায়