ময়মনসিংহে পৃথক স্থানে নদী থেকে শিশু ও কলেজছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুর উপজেলায় পৃথক ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ এক শিশু ও এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ঘটনায়ই পুলিশ জানিয়েছে, অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
মরিয়ম আক্তার (৫) ও মুকরামিন হাসান (২৩)
মরিয়ম আক্তার (৫) ও মুকরামিন হাসান (২৩) |নয়া দিগন্ত

ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুর উপজেলায় পৃথক ঘটনায় নদীতে নিখোঁজ এক শিশু ও এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে খেলতে গিয়ে নদীতে পড়ে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হারেজ আলীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে মালঝি নদীতে পড়ে নিখোঁজ হয় সে। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফিরোজ হোসেন জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

অন্যদিকে গৌরীপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ এক কলেজছাত্র মুকরামিন হাসানের (২৩) লাশ উদ্ধার করা হয়েছে। মুকরামিন হাসান ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান জানান, এ ঘটনাতেও অপমৃত্যুর মামলা হয়েছে।

Topics