লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অতিবৃষ্টিজনিত ক্ষতির প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
বক্তব্য রাখছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল
বক্তব্য রাখছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল |নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কালীগঞ্জ কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকান উদ্দীন বাবুল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায়।

জানা যায়, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে অতিবৃষ্টিজনিত ক্ষতির প্রভাবে ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন মৌসুমি শাক-সবজির বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষির উন্নয়নের লক্ষ্যে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করছেন।’

তিনি আরো বলেন, ‘দ্রুতই কালিগঞ্জ উপজেলার কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ চালু করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।