পটিয়ায় ট্রেনে কাটা পড়ে হতাহত ২

ঘটনাস্থলে একজন নিহত হন। অপর আহতকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু |প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে ট্রেনে কাটা পড়ে নুর নাহার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাশেদা বেগম (৬০) নামে আরেক নারী।

শনিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে পটিয়া রেল স্টেশনের অদূরে গিরি চৌধুরী বাজার সংলগ্ন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া রেল স্টেশনের সহকারী মাস্টার প্রেমা বড়ুয়া।

ঘটনাস্থলে নিহত নুর নাহার মহেষখালী রাজুয়ার ঘোনা এলাকার আবদুল মালেকের স্ত্রী। আহত রাশেদা একই এলাকার ছমি উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।

আহত রাশেদা বেগমের স্বামী ছমি উদ্দিন বলেন, তারা পটিয়ার বাহুলি এলাকা বসবাস করছিলেন। হতাহত দু’জন রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।

পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎশ চাকমা বলেন, ঘটনাস্থলে একজন নিহত হন। অপর আহতকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করা হয়।

যোগাযোগ করা হলে চট্টগ্রাম জিআরপি পুলিশ পরিদর্শক মীর মোহাম্মদ নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন বলেন, এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।