তাহিরপুরে সামসার হাওরে বজ্রপাতে যুবকের মৃত্যু

নজির হোসেন প্রতিদিনের মতোই ভোরে কয়লা শ্রমিকের কাজে ডিপোতে যান। পরে ডিপো থেকে নৌকায় করে কয়লা নিয়ে আসার সময় বজ্রপাতে তিনজন আহত হন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Tahirpur
নিহত যুবক নজির হোসেন আখঞ্জি
নিহত যুবক নজির হোসেন আখঞ্জি |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরের সমসার হাওরে বজ্রাঘাতে নজির হোসেন আখঞ্জি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের মরহুম আব্দুস সালাম আখঞ্জির ছেলে। পেশায় তিনি একজন কয়লা শ্রমিক।

খোঁজ নিয়ে জানা গেছে, নজির হোসেন প্রতিদিনের মতোই ভোরে কয়লা শ্রমিকের কাজে ডিপোতে যান। পরে ডিপো থেকে নৌকায় করে কয়লা নিয়ে আসার সময় বজ্রপাতে তিনজন আহত হন। গুরুত্বর আহত নজির আখঞ্জিসহ আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নজির হোসেন আখঞ্জিকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেয়া হয়েছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।