রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর (Nycticebus bengalensis) উদ্ধার করে অবমুক্ত করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে বনবিভাগের বুড়িঘাট স্টেশনের রেঞ্জ কর্মকর্তা জি এম মো: আলমগীর হোসেন ইসলামপুর এলাকা থেকে উদ্ধার হওয়া এই বিরল প্রজাতির বানরটিকে নানাক্রম এলাকার গভীর বনে অবমুক্ত করেন।
উদ্ধারকারী দল ও BERCR প্রকল্পের নেচার টিমের টিম লিডার অমর শান্তি চাকমা জানান, ইসলামপুর থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে নিরাপদ বনে অবমুক্ত করে।
এ সময় স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকর্মী শহীদুজ্জামান জুয়েল, BERCR প্রকল্পের সহকারী টিম লিডার প্রার্থনা চাকমা, বুড়িঘাট রেঞ্জের কুদ্দুস মীর ও উদ্ধারকারী দলের সদস্য মো: বেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।



