বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচংয়ে দাওয়াতি মাস উপলক্ষে গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা সদর বাজারে জামায়াত গণসংযোগ করে।
গণসংযোগকালে জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং অন্যায়-অবিচার, জুলুম-অপরাধ ও দুর্নীতির অবসানে সম্মিলিতভাবে ভূমিকা রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নেতারা বলেন, সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ ও দুর্নীতি দূর করতে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, জেলা নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, জেলা শূরা সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, মুহাম্মদ সাইফুল আলম ও মাওলানা মিজানুর রহমান আতিকি, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন।
এ সময় বুড়িচং উপজেলা আমির অধ্যাপক অহিদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ কবির হোসেন ও ফারুক চৌধুরী, বুড়িচং পৌরসভা আমির তাজুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা সভাপতি জাকারিয়া খান সৌরভসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



