ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো: মাহফুজ আফজালকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার |নয়া দিগন্ত

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো: মাহফুজ আফজালকে আকস্মিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ থেকে সরিয়ে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে ঝিনাইদহের এসপিকে প্রত্যাহারের এই নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দফতরে রিপোর্ট করবেন। তবে দাফতরিক আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জানা গেছে, গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো: মাহফুজ আফজাল। কিন্তু তার এই সংক্ষিপ্ত দায়িত্বকালেই জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। বিশেষ করে হরিণাকুণ্ডুর ভাতুড়িয়া এবং সদর উপজেলার মাধবপুর গ্রামে দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, শৈলকুপায় একের পর এক সামাজিক বিরোধ ও রক্তক্ষয়ী সংঘর্ষ এবং জেলাজুড়ে মাদকের ভয়াবহ বিস্তার রোধে জেলা পুলিশের এক ধরনের শিথিলতা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ বৃহস্পতিবার দিনের বেলায় শহরের চর খাজুরা গ্রামের একটি আবাসন প্রকল্পে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ্যে পিটিয়ে একজনকে হত্যার ঘটনা ঘটে।

এ ছাড়া এনসিপি নেতা নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনাটিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

এসব ঘটনায় স্থানীয় অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের চরম ব্যর্থতা ও এসপির প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে সরকারের উচ্চমহল বিব্রত হয়।