লালমোহনে গাঁজাসহ মাদককারবারি আটক

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, স্থানীয়দের সহায়তায় গাঁজাসহ ওই যুবককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Bhola
লালমোহন থানার পুলিশ তাকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায়
লালমোহন থানার পুলিশ তাকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায় |নয়া দিগন্ত

ভোলার লালমোহনে ২০০ গ্রাম গাঁজাসহ মো: নিষাত (৩৩) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে লালমোহন থানার পুলিশ তাকে গাঁজাসহ আটক করে থানায় নিয়ে যায়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মো: নিষাত লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গজারিয়া পশ্চিম বাজার চৌরাস্তায় জনৈক বাচ্চুর অফিসের সামনে থেকে ২০০ গ্রাম গাঁজাসহ নিষাতকে আটক করেন স্থানীয় অর্ধশতাধিক জনতা। এ সময় বিক্ষুব্ধ জনতা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করেন।

খবর পেয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান পুলিশের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তের কাছ থেকে গাঁজা জব্দ করে তাকে আটক করে।