গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার দাবি

বড়লেখায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ বিক্ষোভ মিছিল আয়োজন করে
গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ বিক্ষোভ মিছিল আয়োজন করে |নয়া দিগন্ত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে বড়লেখা পৌর শহরে জামায়াতের উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল পরিচালনয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সাবেক উপজেলা আমির মুহাম্মদ এমাদুল ইসলাম।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের অন্যতম উপদেষ্টা মুফতি জিয়াউল হক, হাফিজ জয়নাল আবেদীন, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, মো: হাসানুজ্জামান, উমেদ আলী, জাবের আহমদ, সাহেদ আহমদ, রুমেল আহমদ, মাহবুব হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।