দুমকিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।’

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
নয়া দিগন্ত

পটুয়াখালীর দুমকিতে বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজিবর লেবুখালী ইউনিয়নের লেবুখালী গ্রামের মরহুম হাতেম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পশ্চিম পাশের মাঠে থাকা গরু আনতে গেলে তিনি বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, ‘বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।’