নীলফামারীতে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি

যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকাগুলোতে মাদক চোরাকারবারি বন্ধ করতে হবে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‌্যালি
জামায়াতের যুব বিভাগের মাদকবিরোধী র‌্যালি |নয়া দিগন্ত

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার আয়োজনে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বেলা ১১টার দিকে আল হেলাল অ্যাকাডেমি চত্বর থেকে বিশাল এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব বিভাগ নীলফামারী জেলা শাখার সেক্রেটারি আহমাদ রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম ও জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু হানিফা শাহ, সেক্রেটারি মাওলানা হামিদুল ইসলামসহ জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সীমান্ত এলাকাগুলোতে মাদক চোরাকারবারি বন্ধ করতে হবে। এজন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইন-শৃঙ্খলা বাহিনীকে।