সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
এসএমপি সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারী ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।
এদিকে, মহানগর ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৯১টি যানবাহন আটক করা হয়।
অভিযানকালে ৩২ পিস ইয়াবা ও এক হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়।
এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়ে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



