পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ নারী, উদ্ধার অভিযান অব্যাহত

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগীবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল
নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম (৪৮) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ নারী জাহানারা বেগম টংগীবাড়ী উপজেলার মিতারা গ্রামের বাসিন্দা। তিনি মরহুম সেন্টু শেখের স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগীবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে, উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে এক নারী নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি অভিযান চালায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত পদ্মা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।