দামুড়হুদায় ইয়াবাসহ যুবক আটক

আটক আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগরের শাপলাকলি পাড়া এলাকার আরফান আলির ছেলে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ আব্দুল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জয়রামপুর চায়ের হাট এলাকা থেকে তাকে আটক হয়।

আটক আব্দুল্লাহ চুয়াডাঙ্গার জীবননগরের শাপলাকলি পাড়া এলাকার আরফান আলির ছেলে।

ডিএনসির চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, একটি বাসে চড়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদককারবারি আসছে এমন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি দল দামুড়হুদার জয়রামপুর এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী আব্দুল্লাহকে আটক করে তার কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।