রাজবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দুপুরের গরম সহ্য করতে না পেরে পুকুরে গোসল করতে নেমে আর পানির উপর উঠে আসেননি।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
প্রতীকী ছবি

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মসজিদের পেছনের একটি পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি দুপুরের গরম সহ্য করতে না পেরে পুকুরে গোসল করতে নেমে আর পানির উপর উঠে আসেননি।

বিষয়টি জানার পর স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের পর বিষয়টি রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। পুলিশ লাশের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।