চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আকিব নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে আকিব নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহর থেকে একটু দূরে ঘোড়ামারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাতে ঝড়-বৃষ্টির মধ্যে দ্রুত গতিতে আসা পূর্বাশা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অজ্ঞাত এই ব্যক্তির পকেটে পাওয়া ভিজিটিং কার্ডে নাম লেখা রয়েছে মো: আকিব হোসেন। ভিজিটিং কার্ড থেকে ধারণা করা হচ্ছে, তিনি বেনহাম নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।