দামুড়হুদায় ভ্যান চালানো অবস্থায় চালকের মৃত্যু

ভ্যান চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ওসি জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

Location :

Chuadanga
মৃত ভ্যানচালক জুয়েল হোসেন
মৃত ভ্যানচালক জুয়েল হোসেন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে জুয়েল হোসেন (৪৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার জয়রামপুর চৌধুরীপাড়ার দোয়ার ধার নামক স্থানে এই ঘটনা ঘটে।

মৃত জুয়েল উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যাটারিচালিত ভ্যানচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল ভ্যান নিয়ে রুদ্রনগর থেকে জয়রামপুরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে জয়রামপুর চৌধুরীপাড়া দোয়ার ধার এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারে এগিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানো অবস্থায় হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে ও এর ফলেই তিনি ভ্যান থেকে ছিটকে পড়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহউদ্দিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।