দশমিনায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট খাল থেকে আনোয়ার হাওলাদার (৭০) নামে এক নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Dashmina
দশমিনায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
দশমিনায় খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট খাল থেকে আনোয়ার হাওলাদার (৭০) নামে এক নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নিহত আনোয়ার হাওলাদার উপজেলার আদমপুর ইউনিয়নের বহরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম কাশেম আলী হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্র জানা যায়, আনোয়ার হাওলাদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় তিন দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ঠাকুরেরহাট খাল থেকে তার লাশ উদ্ধারের খবর জানতে পারেন।

নিহতের ছেলে আলাউদ্দিন হাওলাদার জানান, বাবাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি। পরে স্থানীয়দের মাধ্যমে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারেন।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি কোনো অপরাধমূলক ঘটনা বলে মনে হচ্ছে না। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।