নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেলে মহাদেবপুর বাসস্ট্যান্ডে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, কৃষক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন। এ সময় বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা সদর।
র্যালিতে উপজেলা বিএনপি, কৃষক দল, যুবদল, তাঁতি দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জাহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. এনামুল হক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন ও এস এম আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো: মিরাজুল ইসলাম, উপজেলা তাঁতি দলের সভাপতি মো: সেকেন্দার আলী, খাজুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বাদল, সম্পাদক মো: এনামুল হক, হাতুড় ইউনিয়ন বিএনপির সম্পাদক মো: জহুরুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র প্রমুখ।



