জাবিপ্রবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‘আমরা প্রত্যাশা করি, প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)
বৃক্ষরোপণ করছেন জাবিপ্রবিতে ছাত্রশিবির
বৃক্ষরোপণ করছেন জাবিপ্রবিতে ছাত্রশিবির |নয়া দিগন্ত

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) বৃক্ষরোপণ করেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার (২১ জুন) বিকেলে জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুনর রশিদ, সাধারণ সম্পাদক ফাহাদ আহমদ ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুনর রশিদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সঙ্কট মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনে করে, একজন সচেতন শিক্ষার্থী কেবল জ্ঞানচর্চায় নয়; সমাজ ও পরিবেশ রক্ষায়ও অগ্রণী ভূমিকা পালন করবে। সেই দায়বদ্ধতা থেকেই আমাদের এ উদ্যোগ।’

তিনি আরো বলেন, ‘আমরা প্রত্যাশা করি, প্রতিটি নাগরিক অন্তত একটি গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করবেন। আজকের এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার সামাজিক অঙ্গীকার।’

‘একজন মানুষ, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ’— এই প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।