সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে পর্যটকবাহী ভ্রমণ শৈলী নামক হাউজবোটে নিঝুম নামের ৮ বছরের একটি শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৫ জুন) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিঝুম জেলার ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামের স্বপন চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, ভ্রমণ শৈলী হাউজবোটে করে পর্যটকরা টাঙ্গুয়ার হাওরে গোসল শেষে ফিরে আসেন। এ সময় নিঝুম হাউজবোটে অসাবধানতাবশত পা পিছলে ইঞ্জিনের ওপর পড়ে গুরুতর আহত হয়। এবং এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সে।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।



