চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী সভা

‘শিল্পকারখানা বন্ধ করে দেয়া সমাধান হতে পারে না’

মোহাম্মদ ইসহাক বলেন, ‘শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিক ও তাদের পরিবার। হাজার হাজার শ্রমিককে বেকার বানিয়ে কোনো শিল্প সংকটের সমাধান করা যায় না। কারখানা সচল রেখে শ্রমিকদের বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন মোহাম্মদ ইসহাক
শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন মোহাম্মদ ইসহাক |নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘এস আলম গ্রুপের শিল্পকারখানা বন্ধ করে দেয়া কোনোভাবেই সংকট নিরসনের সমাধান হতে পারে না।’

রোববার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে চট্টগ্রামের জামালখানে সংগঠনটির কার্যালয়ে মহানগর কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ ইসহাক বলেন, ‘শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমিক ও তাদের পরিবার। হাজার হাজার শ্রমিককে বেকার বানিয়ে কোনো শিল্প সংকটের সমাধান করা যায় না। কারখানা সচল রেখে শ্রমিকদের বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও উৎপাদনের ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

বৈঠকে এস আলম গ্রুপ কর্তৃক তাদের মালিকানাধীন শিল্পকারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে শ্রমিকদের সা সরকারের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করে সংগঠনটি।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো রাষ্ট্রের তত্ত্বাবধানে কারখানাগুলো পরিচালনা করে উৎপাদন সচল রাখতে হবে, শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা নিশ্চিত করতে হবে, কোনো অবস্থাতেই শ্রমিক ছাঁটাই করা যাবে না, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এস আলম গ্রুপের অচলাবস্থার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুজ্জামান, দফতর সম্পাদক নুরুল আমিন ও কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর।

মহানগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর পরিচালনায় বৈঠকে মহানগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, মহানগর সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হামিদুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।