কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে সে তলিয়ে যায়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
পানিতে পড়ে শিশুর মৃত্যু
পানিতে পড়ে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া নামে ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু সাদিয়া ওই গ্রামের রাহাত আলীর মেয়ে।

জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। এ সময় সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে সে তলিয়ে যায়। শিশুটিতে দেখতে না পেয়ে খোঁজ শুরু হয়। কিন্তু কোথাও না পেয়ে মা-বাবা উদ্বিগ্ন হয়ে পড়েন। শেষে পুকুরের পানিতে শিশুটির লাশ দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার পরিদর্শক সজল সরকার জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।