দর্শনায় বজ্রপাতে ৩ নারী আহত, গরুর মৃত্যু

রোববার সন্ধ্যায় শ্যামপুর গ্রামের সেন্টুর বাড়ির ছাদের উপর বজ্রপাত হয়। এতে সেন্টুর গোয়ালে থাকা একটি হালের বলদের মৃত্যু হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সীমান্তবর্তী শ্যামপুরে বজ্রপাতে তিন নারী আহত হয়েছেন। এ সময় একটি গরুর মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৭টায় দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের বক্স মিয়ার স্ত্রী মহিমা খাতুন (৫২), রাশেদুলের স্ত্রী আফসানা বেগম (২২) ও শাকিলের স্ত্রী রাবেয়া খাতুন (২৫)। আহতদের মধ্যে মহিমার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় শ্যামপুর গ্রামের সেন্টুর বাড়ির ছাদের উপর বজ্রপাত হয়। এতে সেন্টুর গোয়ালে থাকা একটি হালের বলদের মৃত্যু হয়। এরপর পার্শ্ববর্তী বাড়ির উঠোনে থাকা মহিমা খাতুন, আফসানা বেগম ও রাবিয়া খাতুন আহত হন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। মহিমার অবস্থা অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

গরুর মালিক সেন্টু মিয়া জানান, ‘সন্ধ্যায় আমার বসতবাড়ির ছাদের উপর বজ্রপাত হয়। এতে আমার একটি গরু এবং আমার পার্শ্ববর্তী বাড়ির তিনজন নারী গুরুতর আহত হন।’

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি।’