সিলেটে হামে মৃত্যুহীন আরো ১ দিন, হাসপাতালে নতুন ভর্তি ১১৪

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে হামে মৃত্যুহীন আরো একটি দিন পার হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন ভর্তি হওয়া ১১৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮ জন, এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৪ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ছয়জন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয়জন রয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৫৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৫৯ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫০ জন, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, কোম্পানীগঞ্জে ১০ জন, বিয়ানীবাজারে পাঁচজন, গোলাপগঞ্জে চারজন, গোয়াইনঘাটে পাঁচজন, বালাগঞ্জে দুইজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫ জন, জামালগঞ্জে তিনজন, বাহুবলে দুইজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪ জন। এর মধ্যে সিলেটে ৩৭৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর কোনো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা ১৬০ জনেই রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৫০ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।

মৃত্যুহীন দিন ফিরলেও হাসপাতালে ৪৫৫ জন চিকিৎসাধীন থাকায় সিলেটে হামের প্রকোপ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

Topics