নানিয়ারচর উপজেলা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা প্রশাসক

নানিয়ারচরে উপজেলা পরিষদ ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী।

নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা

Location :

Nannerchar
নানিয়ারচর উপজেলা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা প্রশাসক
নানিয়ারচর উপজেলা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা প্রশাসক |নয়া দিগন্ত

নানিয়ারচরে উপজেলা পরিষদ ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফী।

রোববার (৭ জুন) সকালে দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর পরিদর্শন করেন তিনি।

নানিয়ারচর উপজেলায় পৌঁছালে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করে নেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ।

এর আগে উপজেলা নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২ নম্বর নানিয়ারচর ইউনিয়ন পরিষদ ও নানিয়ারচর থানা পরিদর্শন করেন রাঙামাটি জেলা প্রশাসক।

ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে শিক্ষার গুনগত মান ও পাঠদান বিষয়ে খোঁজ খবর নেন। পরে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং নাগরিক সেবাদান বিষয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে কথা বলেন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী নানিয়ারচর থানায় পৌঁছালে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে জেলা প্রশাসক ঘিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নানিয়ারচর ইউনিয়ন পরিষদে পৌঁছালে ফুল দিয়ে বরণ নেয়া হয়।

এসময় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ শেখ, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা ও নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ সহ সকল দফতরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।