নোয়াখালীতে ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

Location :

Noakhali
সম্মেলনে ইসলামী ব্যাংকের ডিএমডি মো: মাহমুদুর রহমানসহ অতিথিগণ
সম্মেলনে ইসলামী ব্যাংকের ডিএমডি মো: মাহমুদুর রহমানসহ অতিথিগণ |নয়া দিগন্ত

নোয়াখালী অফিস
নোয়াখালীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসের কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও নোয়াখালী জোন প্রধান মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর (এমডি) মো: আলতাফ হোসেন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (ডিএমডি) মো: মাহমুদুর রহমান, ট্রেজারি অ্যান্ড ফান্ড ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মাসুদ ও এসএমই ডিভিশন-২-এর প্রধান মাহমুদ হোসেন খান।

Islami Bank's Half-Yearly Business Development Conference in Noakhali
সম্মেলনে ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের বিভিন্ন শাখা প্রধান ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ অংশ নেন | নয়া দিগন্ত

সম্মেলনে নোয়াখালী জোনের অধীন ২৩টি শাখা ও ২৭টি উপশাখার ২০২৬ সালের অর্ধ-বার্ষিক ব্যবসার পর্যালোচনা ও পরবর্তী অর্ধ-বার্ষিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

সভায় ব্যাংকের নোয়াখালী জোনের সব শাখা প্রধান ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহীগণ উপস্থিত ছিলেন।