চকরিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এভারগ্রিন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
চকরিয়ায় দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করছেন স্থানীয়রা
চকরিয়ায় দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করছেন স্থানীয়রা |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এভারগ্রিন পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।

সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সামান্য বৃষ্টি হওয়ায় সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ সময় খুটাখালীর মেদাকচ্ছপিয়া এলাকায় একটি এসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ এসি বাসের উপরের অংশ ছিটকে পড়ে যায়। এ সময় এক শিশু নিহত হয়, এখনো তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় বাস দুইটির আরো অন্তত ৩০ যাত্রী আহত হয়।

পরে, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ডুলাহাজারা মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম একজন শিশুর নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপর থেকে দুর্ঘটনায় কবলিত গাড়ি দুইটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি দুইটি জব্দ করে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।